সিলেটে গ্রীনলাইন বাস থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ জুন) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় থানার মূল গেইট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) অমিত সাহা, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর এডিশনাল ডেপুটি কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস তল্লাশি করে দুই যাত্রীর কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষীপুরের রামগঞ্জ থানার মাছিমপুর গ্রামের মৃত মশিউর হোসেনের পুত্র বিল্লাল (২৮) এবং সিলেট নগরীর উত্তার কাজীটুলা এলাকার কাজী জালাল উদ্দিন সড়কের বাড়ি নং ৪৯/ই এর বাসিন্দা মো. হোসেন এর পুত্র রতন মিয়া (৪৮)। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার হাড়িদিয়া গ্রামে।
পরে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed