সিলেটে কলেজ শিক্ষার্থী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঘরে তখন উচ্চ শব্দে গান বাজছিল। কেউ জানতেন না ভেতরে তখন অন্তরার শরীর ঝুলছিল।
সোমবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন কান্দিপাড়া টিলাগাঁওয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, অন্তরা দাস (২৩) সুনামগঞ্জের দিরাই থানার কুচিরগাঁওয়ের মলয় কান্তি দাস অঞ্জু ও অমায়া রানী দাসের মেয়ে। বর্তমানে তারা কান্দিপাড়া টিলাগাঁওয়ে থাকেন।
তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং প্রায় ৮/১০ দিন আগে কলেজেও গিয়েছিলেন।
ঘটনার সময় অন্তরার নিজের ঘরে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন এবং তার মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় ধরে গান চলতে থাকায় সন্দেহবশত তিনি মেয়ের কক্ষে এসে দেখতে পান, তার মরদেহ বিছানার উপর ঝুলছে এবং সিলিং ফ্যানের সাথে তার ওড়না বাঁধা।
অন্তরার ছোট বোন তখন কোচিং-এ, পিতা ব্যবসায়িক কাজে বাইরে এবং ছোট ভাই হবিগঞ্জে।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
রাত সাড়ে ৯টায় এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুল বাছেদ সরকার জানান, খবর পেয়ে আমাদের একজন ইন্সপেক্টার ঘটনাস্থলে গিয়েছেন। তবে তিনি এখনো ফিরেননি বা কোনো রিপোর্টও দেননি।
তিনি ফিরে রিপোর্ট দেয়ার পর বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed