একদিনে রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ ভর্তি সংখ্যা। তবে এদিন নতুন করে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে আছেন ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, খুলনা বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৫৪ জন।
এদিকে গত একদিনে সারাদেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১০ হাজার ২৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।
Related News
সিলেটে হামের উপসর্গে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর হবিগঞ্জেরRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed