কমলগঞ্জে সার বীজ পাচ্ছে ৩ হাজার ৬শত কৃষক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে (২০২৪-২৫) অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে
বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কমলগঞ্জ উপজেলার ৩ হাজার ৬শত পনেরো জন কৃষককে ৫ কেজি আমনের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed