সিলেটে আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ৪ নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (২৯ জুন) দিবাগত রাতে দক্ষিণ সুরমা থানার এএসআই আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ হোটেলটিতে অভিযান চালায়।
এসময় হোটেলের বিভিন্ন কক্ষে নারী ও পুরুষদের অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় পায়। অনৈতিক কাজের অভিযোগে হোটেল থেকে ৪ নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয়।
আটককৃতরা হলো- জুনেদ মিয়া (২৭), আরিফুর রহমান (২৭), রিয়াদ (২৬), চমক আলী (৪১), সমর আলী (৫০), শাহআলম (৩১), রুপা বেগম (৩৮), রিয়া আক্তার (২৫), জান্নাত (২৭) ও সুমা আক্তার সুমি (২৪)।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
সিলেটে র্যাবের অভিযানে ৯ অনলাইন জুয়াড়ি আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক অভিযানে অনলাইন জুয়া চক্রের ৯ জনকে আটকRead More
সিলেটে উত্তরা ব্যাংকের একাউন্ট থেকে ব্যবসায়ীর ৫ লাখ টাকা উধাও!
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উত্তরা ব্যাংক আম্বরখানা শাখা থেকে এক ব্যবসায়ীরRead More



Comments are Closed