বিশ্বনাথে দেশিয় অস্ত্রসহ মাদক সম্রাট তবারক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার আলোচিত মাদকব্যবসায়ী তবারক আলীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
সোমবার (৩০ জুন) ভোরে সেনাবাহিনীর একটি টিম উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এসময় তার ঘর থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।
তবারক আলী পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি। আগেও একাধিকবার তিনি আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। কিন্তু তাকে দমানো যায়নি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ থেকে।
পুলিশ সূত্র জানায়, তবারক আলী ৩টি মাদক মামলাসহ, নারী হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাইয়ের মোট ১৬টি মামলার আসামি।
অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায় জড়িয়ে তবারক আলী অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। শুধু বিশ্বনাথই নয়, তিনি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য। বিভিন্ন স্থানে তিনি ‘ইয়াবা সুমন’ নামেও পরিচিত।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন- সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। একটি মামলায় ওই তবারক ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া আরও একটি মারামারির মামলায় এজহারভুক্ত আসামি। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সোমবার দুপুরে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed