Main Menu

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

Manual4 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা: ভারত-সুনামগঞ্জ সীমান্ত পথে অবৈধভাবে পাচার হয়ে আসা উন্নতমানের লেহেঙ্গা, শাড়ি সহ সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

Manual4 Ad Code

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৯ জুন) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার রঙ্গারচর সীমান্তের একটি পরিত্যক্ত গোদামে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ হয়।

সোমবার (৩০ জুন) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান ২৮ বিজিবি অধিনায়ক লে কর্নেল জাকারিয়া কাদির।

Manual6 Ad Code

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পরিত্যক্ত গোদাম থেকে ভারতীয় উন্নতমানের শাড়ির চালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code