Main Menu

আবাসিক হোটেল থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে স্বামী-স্ত্রী ও তাদের ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে মরদেহ গুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মৃত দম্পতি তাদের ছেলের চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের রামগঞ্জের বাড়ি থেকে শনিবার ঢাকায় আসেন। তারা মগবাজার সুইট স্লিপ হোটেলে ওঠেন। শনিবার ডাক্তার দেখাতে পারেননি তারা। ওই রাতে মগবাজারের একটি রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে এসে হোটেলে খান। এর পর তারা অসুস্থ হয়ে পড়েন।

রোববার দুপুরে অচেতন অবস্থায় তিনজনকে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত নিশ্চিত করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed