সিলেটে খাদ্য প্রতিষ্টান ফিজা ও স্বাদকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের অভিযানে অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে খাদ্য প্রতিষ্টান ফিজা ও স্বাদকে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গোটাটিকর বিসিক শিল্পনগরীতে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা ।
জানা যায়, ফিজা অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরির ভেতরে অপরিচ্ছন্ন অবস্থায় দই তৈরি ও পরিবেশনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো.আরিফ মুর্শেদ মিশু। এছাড়া স্বাদ অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরির ভেতরে অপরিচ্ছন্ন অবস্থায় কেক তৈরি করায় স্বাদকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed