Main Menu

সুনামগঞ্জে শিমুল বাগানে গাঁজার চালানসহ মাদক কারবারি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট শিমুল বাগানে গাঁজার চালানসহ হেলাল মিয়া নামক এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির টহল দল পৌণে তিন কেজি গাঁজা সহ তাকে আটক করে।

আটক হেলাল তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের লাহুর মিয়ার ছেলে।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে গাঁজার চালান নিয়ে ফিরে আসার পথে জাদুকাটা-মাহারাম সীমান্ত নদী তীরবর্তী পর্যটন স্পট মাণিগাঁও শিমুল বাগান থেকে মাদক কারবারি হেলালকে ব্যাটালিয়নের লাউরগড় বিওপির টহল দল আটক করে।

 

Share





Related News

Comments are Closed