কমলগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগান (ডবলছড়া) বটগাছ লাইন এলাকায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির, এসআই আমির উদ্দিনসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় জনতার সহায়তায় লাল বাহাদুর নেপালীর ছেলে রাজেশ নেপালী (৩৫)কে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘরে তল্লাশি করে ১০ টি প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ (দশ) কেজি গাঁজা জব্দ করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কঠোরভাবে কাজ করছি। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেশ নেপালীকে তার ঘর থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed