Main Menu

ছাতক সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করলো বিএসএফ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে মঙ্গলবার (২৪ জুন) সকালে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ তিনটি পরিবার রয়েছে। ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং একজনের বাড়ি পাবনায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এরা সবাই বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের কথা জানানো হয়েছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০ জন নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নিকটস্হ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার দক্ষিণ আজুয়াটারি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জয়নাল আবেদীন(৫৫), তার দুই স্ত্রী জাহেরা বিবি(৩৬) ও মনোয়ারা বিবি(৩৩)। ছেলে মজিদুল ইসলাম(১৮), আশিদুল হক(১৫), আব্দুল্লাহ(০৫), ইসমাইল (০২), মেয়ে আকলিমা খাতুন(১৪), জামিলা (১৩), জান্নাতি (১০), সুমাইয়া(১০) ও মজিদুল ইসলাম এর স্ত্রী রেহেনা বিবি(১৮)। একই থানার বড় ভিটা গ্রামের মৃত সোলেমানের ছেলে নজির হোসাইন(৮০), তার স্ত্রী মোমেনা বেগম(৭৪)। তাদের ছেলে মোঃ মমিনুল(৩২) এবং মমিনুলের স্ত্রী মোছাঃ আমিনা(২৮)। মমিনুল ও আমিনার ছেলে মাসুদ(১৬), আল আমিন(০৭), ও মেয়ে মোছাঃ মনিশা(০৫)। পাবনা জেলার ভাংগুরা থানার ভেড়া মারা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০) ।

ব‌্যাাপা‌রে ছাতক থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed