Main Menu

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করল বিএসএফ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৯ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) ভোর ৫ টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক জৈন্তাপুর সীমান্তের কেন্দ্রী গ্রাম দিয়ে ১৯ জন নারী পুরুষ ও শিশু কে পুশইন করা হয়।

খবর পেয়ে মিনাটিলা বিওপির বিজিবি’র সদস্যরা তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং বিভিন্ন সময় অবৈধ ভাবে ভারতে গমন করেন বলে জানায়। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ী কুড়িগ্রাম জেলায় বলে নিশ্চিত করে বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ১৯ জন নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed