কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক সোমবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে।
বিবিসি পার্সিয়ান অ্যাক্সিওস ওয়েবসাইটের বরাত দিয়ে জানিয়েছে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ওই ওয়েবসাইটটি এ তথ্য জানিয়েছে।
এই ওয়েবসাইটে বলা হয়েছে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর কিছুক্ষণ আগে, ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমেরিকান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছিল ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীকে হামলা করার জন্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছে।
এএফপি ও রয়টার্স বলছে কাতারে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক ঘণ্টা আগে কাতার তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে।
এ অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত।
এদিকে ইরাকের মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় এই হামলা হয়। ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
তাসনিম জানাচ্ছে, ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে এসব হামলা চালানো হয়েছে।
এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে, এই প্রথমবার এই ক্ষেপণাস্ত্র কোনও হামলায় ব্যবহার করা হলো। সেই সাথে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।
Related News
ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজ্যের রায়গড়Read More
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More



Comments are Closed