বিএনপি নেতা আব্দুল গাফফারের মৃত্যুতে সিলেট নগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রবীণ বিএনপি নেতা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট আব্দুল গাফফারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন- বিএনপি নেতা মরহুম এডভোকেট আব্দুল গাফফার দীর্ঘদিন জজ কোর্টের পিপি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনালে তিনি তৎকালিন ১৮ দলীয় জোটের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় ছিলেন। সেই সময়ে জোটের নেতৃবৃন্দের পাশাপাশি জামায়াতের নেতৃবৃন্দের সাথে তার সুসম্পর্ক ছিলো। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোকাহত। আল্লাহ পাক তাঁর ভুল ত্রুটি ক্ষমা করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
Related News
সিলেটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমদ (২৪)Read More
শাহজালাল মাজার এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রাহ.) মাজারের মিনার গেইট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা একRead More



Comments are Closed