শমশেরনগরে সিএনজি অটোরিক্সাচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পশ্চিমবাজার (রেল স্টেশন) ইউনিট সিএনজি অটোরিক্সা চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা অটো টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি: নং ২৩৫৯ এর অন্তুর্ভুক্ত শমশেরনগর পশ্চিমবাজার (রেল স্টেশন) ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (২১ জুন) শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০টি পদে ২২৪ জন ভোটারের মধ্যে ২১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আজ শনিবার বিকাল সাড়ে ৬টায় নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল জানান, এই নির্বাচনে সভাপতি পদে মো. জিতু মিয়া (ছাতা) ১১২ ভোট ও সাধারণ সম্পাদক পদে পাপলু আহমদ (মই) ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পদে মো: উজ্জল মিয়া (ঘোড়া) ১৩১ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে রনি মিয়া (হারিকেন) ১৫৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো: সুমন মিয়া (ফুটবল) ১৩৩ ভোট, অর্থ সম্পাদক পদে মোস্তফা আহমদ আক্তার (মিনার) ১৫০ ভোট, লাইন সম্পাদক জাবেদ মিয়া (বন্দুক) ১১৪ ভোট, কার্যকরী সদস্য পদে মো: জুনেদ মিয়া (কুড়াল) ১২১ ভোট, মো: জুবেদ মিয়া (সিলিং ফ্যান) ৯৬ ভোট ও মো: আব্দুস শহীদ (কবুতর) ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো: লিটন মিয়া, দপ্তর সম্পাদক পদে মো: সুলতান আহমদ ও প্রচার সম্পাদক পদে জাহাঙ্গীর মিয়া নির্বাচিত হন।
শমশেরনগর পশ্চিমবাজার (রেল স্টেশন) ইউনিট সিএনজি অটোরিক্সা চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন পর্যবেক্ষন করেন।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed