পশ্চিমভাগে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাথী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ডের পশ্চিমভাগ এলাকায় বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র জাহাঙ্গীর হক রাজ এর অর্থায়নে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে পশ্চিমভাগস্থ আব্দুর রশীদ একাডেমীতে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র সহযোগিতায় ইনক্লুসিভ আই হসপিটালের চিকিৎসকবৃন্দ হতদরিদ্রদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর সভাতিত্বে ও সেক্রেটারী লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র জাহাঙ্গীর হক রাজ, লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন শামীমা আক্তার জিনু।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আহমদ, ক্রিকেটার তানভীর আহমদ, ব্যবসায়ী অপু আহমদ, তুফায়েল আহমদ প্রমুখ।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পে এলাকার দরিদ্র প্রায় ২ শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোস্তাফিজুর রহমান, এহসান আহমদ সাজু, প্রণিত রায়, কাউসার আহমদ অলক। এসময় রোগীদের চশমা, ঔষধ প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন করানো হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের গর্বিত সন্তান। তারা সদূর প্রবাসে থেকেও নাড়ির টানে সবসময় দেশের কল্যাণে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। বন্যা, করোনা সহ যেকোন দূর্যোগে সহয়তা নিয়ে মানুষের পাশে দাড়ান প্রবাসীরা। তারই ধারবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ অসহায় মানুষের মধ্যে ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন নিঃসন্দেহে মহতি ও প্রসংসনীয় উদ্যোগ।
বক্তারা তাঁর মতো অন্যান্য প্রবাসীদেরকে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed