ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৫১ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৬ জন, চট্টগ্রামে ১৫ জন, ঢাকা বিভাগে ১৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮ জন, দক্ষিণ সিটিতে ১০ জন, খুলনায় ৩ জন এবং রাজশাহীতে ২ জন রোগী ভর্তি হয়েছেন।
এ সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১১১ জন ডেঙ্গু রোগী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৭ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী। এরমধ্যে ৬ হাজার ২১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
২০২৪ সালে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। আর গত বছর, অর্থাৎ ২০২৩ সালে জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।
Related News
সিলেটে হামের উপসর্গে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর হবিগঞ্জেরRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed