ইসরায়েলের টেক পার্কে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় হাইটেক পার্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হাই টেক পার্কে অবস্থিত মাইক্রোসফট অফিসের কাছাকাছি এলাকায় আগুন জ্বলছে এবং আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম ঘটনাস্থলে কাজ করছে। কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইরান শুক্রবার (২০ জুন) গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ককে লক্ষ্য করেছিল। গতকাল বৃহস্পতিবার সকালেও তারা এটি টার্গেট করার কথা বলেছিলো। তখনই পাশে থাকা সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।
গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক হলো ইসরায়েলের বিরশেবায় অবস্থিত একটি হাই-টেক বাণিজ্যিক জোন, যেখানে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে, যা সামরিক ও গবেষণামূলক কাজেও ব্যবহৃত হয়।
বেন গুরিয়ন ইউনিভার্সিটির ওয়েবসাইট অনুসারে, এটি ইসরায়েলি সেনাবাহিনীর সি৪আই শাখার ক্যাম্পাসের কাছে।
Related News
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ শিশু ও শিক্ষকের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজনRead More
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনেRead More



Comments are Closed