আরও ২৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আরও ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মাৎ রহিমা অক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের নাম বাদ দিয়েছে।
শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের মধ্যদিয়ে এ প্রক্রিয়া শুরু হয়। এরপর ৬৮টি কলেজ, ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়।
Related News
শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা
বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগRead More
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন শর্ত, না মানলে কঠোর ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সকল মোটরসাইকেলে পেছনের মতো করে সামনের দিকেও নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়ালRead More



Comments are Closed