Main Menu

দেশে ফিরেছেন ত্রিপুরায় আটক ছয় নারীসহ ১৪ বাংলাদেশি

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ত্রিপুরায় আটক ছয়জন নারীসহ ১৪ জন বাংলাদেশি।

Manual4 Ad Code

আটককৃত নড়াইলের লিজা আক্তার দালালের খপ্পড়ে পড়ে পার্লারের কাজ করতে যান ভারতে। সেখানে গিয়ে কাজের বদলে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে জেল খাটেন।

লিজার মতো নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার স্বপন দাসও ভারতে যান কাজের সন্ধানে। সেখানে প্রায় ১১ মাস তাকেও জেল খাটতে হয়েছে।

Manual4 Ad Code

লিজা ও স্বপনের মতো ১৪ জন বাংলাদেশি বৃহস্পতিবার (১৯ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

এ সময় ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারি হাই কমিশনের কর্মকর্তা ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলম, ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সাত্তার, বিজিবি, বিএসএফ ও ব্র্যাক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসাদের মধ্যে পাঁচজন নারী, এক শিশু ও আটজন পুরুষ সদস্য।

Manual3 Ad Code

ফেরত আসারা হলেন—ফেনীর মো. ইসমাইল, হারুন মজুমদার, নারায়ণগঞ্জের পাপিয়া আক্তার, গোপালগঞ্জের লিজা খানম, নড়াইলের লিজা খাতুন, চাঁদপুরের আশা মনি, খুলনার মো. মাহফুজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আঁখি ইসলাম, নেত্রকোনার সঞ্জয় দাস, স্বপন দাস, সুনামগঞ্জের বিপুল দাস, যিশু কান্তি দাস ও সুশেন দাস।

আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা তাদেরকে বুঝে নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যান।

দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। এ সময় স্থলবন্দরের নো-ম্যানসল্যাণ্ডে অন্যরকম আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ফেরত আসা লিজা আক্তারের বাবা নুরুল ইসলাম জানান, তার মেয়ে দালালদের খপ্পড়ে পড়ে ভারতে যায়। সেখানে একটি বিউটি পার্লারে তাকে কাজ দেওয়ার কথা ছিল। এখন সে জেল খেটে ফিরে এসেছে। মেয়েকে ফিরে পেয়ে তিনি বেশ খুশি।

Manual8 Ad Code

নেত্রকোনার খালিয়াজুড়ির স্বপন দাসের ভাই তপন দাস বলেন, ধান কাটার কাজ করতে গত বছরের জৈষ্ঠ্য মাসে আমার ভাই ভারতে চলে যায়। পরে সেখানে আটক হয় বলে আমরা জানতে পারি। এখন সরকারের মাধ্যমে ভাইকে ফেরত পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন জানান, বিভিন্ন দেশে আটকে পড়াদের ফেরত আসাদের সহযোগিতার মতোই আমরা এই ১৪ জন বাংলাদেশির পাশে দাঁড়িয়েছি। ফেরত আসা বাংলাদেশিদের আর্থিক ও জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্টেন্ট ওমর শরীফ জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়ে আটক হন ১৪ জন বাংলাদেশি। পরে আদালতের আদেশে কারাভোগ শেষে তাদেরকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। আগরতলায় ক্ষণস্থায়ী কারাগারে আটক আরও ৩৩ জন বাংলাদেশিকে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code