সীমান্তের ওপারে ঝুলছে বাংলাদেশি যুবকের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পুলিশ বলছে, ওই যুবক সীমান্তের ওপারে আত্মহত্যা করেছেন।
জানা গেছে বৃহস্পতিবার (১৯ জুন) কোম্পানীগঞ্জ সীমান্তের ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর ছাফ, ভারতীয় পিলারের কাছাকাছি অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া (২৩) কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান লোকজন। মরদেহের গলায় ফাঁস লাগানো ছিল এবং তা দেখে আত্মহত্যার ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর সীমান্ত এলাকাজুড়ে চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিডিজ ৪৮ ব্যাটেলিয়ানের কমান্ডার লে. কর্ণেল নাজমুল হক। তিনি জানান, পরিবারের লোকজন বিজিবির সাথে যোগাযোগ করেছে। তার লাশটি সেখানে কিভাবে গেলো, হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয়। পরিবারকে জিডি করতে বলা হয়েছে। বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তদন্ত করে লাশ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
এদিকে, স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, ‘সীমান্তের পিলারের ওপারে এক যুবক আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সাথে আলাপ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হলে পরবর্তীতে বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করতে পারবে। যেহেতু সীমান্তের ওপারে তাই কিছু আইনি জটিলতার জন্য মরদেহ উদ্ধারে বিলম্ব হচ্ছে।’
Related News
শনিবার জৈন্তাপুরের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জরুরি রক্ষণাবেক্ষণ ও সড়ক উন্নয়নকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) টানাRead More
গোলাপগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটেরRead More



Comments are Closed