গোলাপগঞ্জে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বাামী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগলা গ্রামে পুকুর থেকে গৃহবধূ লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
মৃত সাবিনা বেগম (২৮) গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের আনু মিয়ার (৩৫) স্ত্রী।
বুধবার (১৮ জুন) বিকালে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারের পার্শ্ববর্তী স্বপন মিয়া নামে একজনের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্ত্রী সাবিনাকে নিয়ে আনু মিয়া বুধবার বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। স্থানীয়রা বিকাল ৪টার দিকে এক নারীর লাশ পুকুরে ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং তা সাবিনা বেগমের বলে শনাক্ত হয়। ধারনা করা হচ্ছে বাগলা যাওয়ার পথে পথিমধ্যে স্ত্রীকে খুন করে স্বপন মিয়া নামে একজনের বাড়ির সামনে পুকুরে লাশ ফেল দেন স্বামী।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন- লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পরপরই আমরা অভিযান চালিয়ে স্বামীকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামীর কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
Related News
কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের এক বিএনপি নেতাকেRead More
ওসমানীনগরে গাছ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সফর আলী ওরফে কালা মিয়াRead More



Comments are Closed