Main Menu

দক্ষিণ সুরমায় প্রাইভেটকার দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৪২ নং ওয়ার্ডের শ্রীরামপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় ঝর্না বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ও সন্তান আহত হয়েছেন।

নিহত ঝর্না বেগম দক্ষিণ সুরমা থানাধীন সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী।

বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২ টায় শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনাই ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্না বেগম (৩৫)। প্রাইভেটকারে তার স্বামী এবং সন্তান ছিলেন। দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন মরদেহ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed