সিলেট নগরী থেকে শিশু রায়হান নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
তার নাম রায়হান, সে মানসিক ভারসাম্যহীন মিঠু মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার শরিষাবাড়ী থানার কামরাবাজ গ্রামে। বর্তমানে রায়হান তার দাদি বেবি বেগমের সাথে সিলেট নগরীর ১৫ নং ওয়ার্ডের সোবহানীঘাট এলাকার ৬ নং বাসায় বসবাস করে আসছে।
রায়হান নিখোঁজের ঘটনায় তার দাদি বেবি বেগম সিলেট কোতয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, রায়হান দীর্ঘদিন যাবত সোবহানীঘাট কাঁচাবাজারস্থ চান মিয়ার হোটেলে কাজ করে। সে প্রতিদিনের ন্যায় গত ১৪ জুন ভোরে তার কর্মস্থল হোটেলে যায়। সকাল ১০ টায় হোটেলের ম্যানেজার ফোনে জানায় ভোর ৭ টায় সকালের নাস্তা খাওয়াা শেষে কাউকে কোন কিছু না বলে রায়হান হোটেল থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজের সময় রায়হানের গায়ে ছিলো কালো গ্যাঞ্জি এবং কালো প্যান্ট, উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার।
কেউ রায়হানের সন্ধান পেলে ০১৭৯-৪০২৪৮৫৩ নং মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed