সিলেটে হাসপাতাল থেকে রোগী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বয়স্ক এক রোগী নিখোঁজ হয়েছেন। তার নাম আব্দুল মান্নান। বয়স অনুমান ৬২ বছর। এব্যাপারে সিলেট কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে।
জিডির তথ্য অনুযায়ী, নিখোঁজ আব্দুল মান্নান স্ট্রোক হয়ে সিলেট উইমেন্স মেডিকেলে ভর্তি হয়েছিলেন। তবে অগোছালোভাবে তিনি কিছু কথা বলতে পারেন। রোববার (১৫ জুন) ভোরে তিনি সবার অজান্তে হাসপাতাল থেকে নিখোঁজ হন। হারিয়ে যাওয়ার সময় আব্দুল মান্নানের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। সাথে লাল গামছা ও একটি পানির বোতল ছিল। চুল-দাঁড়ি মেহেদি রংয়ের।
তিনি উইমেন্স মেডিকেলের ৯ম তলার ৩২ নম্বর ওয়ার্ডের ৭ নং বেডে ভর্তি ছিলেন। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুজির পর কোনো সন্ধান না পাওয়ায় আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া সিলেট কোতোয়ালি থানায় জিডি করেছেন। জিডি নং- ১১৩৮।
নিখোঁজ আব্দুল মান্নান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। অসুস্থ আব্দুল মান্নান নিখোঁজ হওয়ার খবরে পরিবারের সদস্যরা অনেকটা দিশেহারা। কেউ তার অবস্থান সম্পর্কে অবহিত হয়ে থাকলে তার ছেলে মামুনের ০১৭৮৬৩৮০৫৪৫, ০১৬৪৮৮৬৮৭৪৬, ০১৩১৩৫২১১৩৫, ০১৭১৩৫২৬৩৮০ অথবা তদন্তকারী এসআই (নিরস্ত্র) মোঃ আজহারুল ইসলাম ০১৭১৮৫৭৫৭৯০ নাম্বারে বা নিকটস্থ যে কোনো পুলিশ স্টেশনে অবগত করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed