স্ত্রী দাবি করে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁয় নিজেকে বিবাহিত স্ত্রী দাবি করে স্বীকৃতি পেতে গার্মেন্টসকর্মী এক তরুণী প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ জুন) সকালে জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্ত্রীর দাবি করা ওই তরুণীর বাড়িও একই উপজেলায়। প্রেমিক মো. নূর নবী বর্দ্দপুর গ্রামের আ. রহমানের ছেলে।
গণমাধ্যমের কাছে ওই তরুণী বলেন, প্রায় সাড়ে চার বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নূর নবীর সঙ্গে পরিচয়। দেড় বছর আগে স্থানীয় একজন মৌলভীর মাধ্যমে ইসলামি শরিয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়। এরপর নূর নবী বলে বাড়িঘর মেরামত করে ঘরে তুলবে আমাকে।
তিনি আরও বলেন, বিয়ের পর নগদ ৮০ হাজার টাকাসহ গার্মেন্টসে চাকরি করে বেতনের টাকা তাঁর হাতে তুলে দিয়েছি। এখন বাড়িতে নিতে বললে টালবাহানা করে। তাই আমি তার বাড়িতে এসে অবস্থান নিয়েছি।
স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি দেন ওই তরুণী।
এ দিকে অভিযুক্ত প্রেমিক নূর নবীর মা বলেন, আমার ছেলে কোথায় আছে আমি বলতে পারব না। ওই মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে কি না তা-ও আমার জানা নেই।
এ বিষয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, বাড়ছে শীতের তীব্রতা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়Read More
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাসRead More



Comments are Closed