Main Menu

সিলেটে ইয়াবাসহ পুলিশের জালে বাবলু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ইয়াবাসহ পুলিশের জালে ধরা পড়েছেন মোশারফ খান বাবলু (৪৮)।

সোমবার (১৬ জুন)) ভোররাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজারের মহাজনপট্টিতে অভিযান চালিয়ে তাকে আটক করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশ।

মোশাররফ খান বাবলু সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়ার মল্লিকা-৪৩ ঠিকানার মো. আলী ও রোকেয়া বেগমের ছেলে।

আটকের সময় তার হেফাজত থেকে ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে চালান দেয়া হয়।

Share





Related News

Comments are Closed