হাওরে উচ্চশব্দে গান বাজিয়ে মাতলামি, আটক ৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নৌকা ভ্রমণে গিয়ে উচ্চশব্দে ডিজে গান বাজিয়ে নাচানাচি, মদপান ও মাদক সেবনের অভিযোগে ৩৯ কিশোরকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে ইটনা থানার পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটনা উপজেলার থানেশ্বর গ্রামের কিশোর গ্যাংয়ের প্রায় ৩৯ জন সদস্য একই ধরনের পোশাক পরে হাওরে নৌকা ভাড়া করে যায়। সেখানেই তারা উচ্চস্বরে ডিজে গান বাজিয়ে নাচানাচি করে এবং খোলা পানিতে বসে মদপান ও গাঁজা সেবন করে।
অভিযান চালিয়ে যৌথ বাহিনী ২০টি খালি মদের বোতল, প্রায় ৩০০ গ্রাম গাঁজা, ১৫টি ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো ছুরি এবং ব্যবহৃত নৌকা জব্দ করে। পরে আটক সবাইকে ইটনা থানায় নিয়ে যাওয়া হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, আটকদের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed