আজ রাতেই যেসব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চার জেলার ওপর দিয়ে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কক্সবাজার, রাঙামাটি, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু স্থানে রাত ৯ টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে, বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবাণ, ফেনী, নোয়াখালী জেলার ওপর দিয়ে রাত ১০টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে।
এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপরেও রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed