শৈলকুপায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহি স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।তারা ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনার শিকার হন।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটই-ফুলহরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা শৈলকুপার হুদা মাইলমারী গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে। নিহত অন্যরা হলেন গোলাম মোস্তফার স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও ছেলে মাহিম (৫)।
প্রত্যক্ষদর্শী ভাটই বাজারের তোজাম্মেল হক তোজাম জানান, ঈদের কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী সেলিনা খাতুন ও ছেলে মাহিমকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। এ সময় তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই-ফুলহরি সংযোগ সড়কে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিশু মাহিম। গুরুতর আহত অবস্থায় স্ত্রী সেলিনা ও স্বামী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে মাইলমারী গ্রামের লিঠন ও হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের খুশির পরিবর্তে ওই পরিবারে গভীর শোক নেমে এসেছে।
ঝিনাইদহ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস খবর নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, শৈলকুপার ভাটই বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী, সন্তান ও স্বামী নিহত হয়েছেন। তাদের মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা আছে। ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed