Main Menu

কালো টাকা সাদা করার সুযোগ রাখায় দূর্নীতি বিরোধী জনগণ মর্মাহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সহ বিভিন্ন উৎসবের নামে অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু দারিদ্র বিমোচনে সুনির্দিষ্ঠ কোন কর্মসূচী না থাকায় গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কালো টাকা সুযোগের কারণে দূর্নীতি দমন সংস্কারের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এই সুযোগটি রক্তাক্ত জুলাই-আগস্টের মূল লক্ষ্যের পরিপন্থী। টিআইবি বলেছে, এই সিদ্ধান্ত অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ আরোও বলেন, বাজেটে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ১০০ কোটি টাকা বিশেষ তহবিল গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এটি ভালো উদ্যোগে। তবে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতে এবারের বাজেটে তা গুরুত্ব পায়নি। বাজেটে ২৪ এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে কারো কোন দ্বিমত নেই। কিন্তু তারুণ্যের উৎসবের নামে সে সমস্ত বরাদ্ধ রাখা হয়েছে তার কোন যুক্তিকতা নেই।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সরকারের আমলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যেন অপরিমেয় দূর্নীতি, অনিয়ম ও অপচয় হতো অন্তর্বর্তী সরকার পুরোপুরি বন্ধ করতে না পারলেও অনেক খানিক কমিয়ে আনতে পারবে দৃঢ় নেতৃত্বের মাধ্যমে। মোট কথা কালো টাকা সাদা করার সুযোগ সহ অপচয় ও দূর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ চায় দেশবাসী। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code