সিলেট আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থেকে প্রতিবছরের মতো এবারও ঈদুল আযহার জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।
জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।
Related News
সিলেটে অভিযানে ৩টি ফার্মেসিতে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটনগরীর মীরবক্সটুলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি ফার্মেসি থেকেRead More
সিলেট নগরীর প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed