সাইক্লোনের কেন্দ্রীয় সংসদের আলোচনা সভা অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নিজস্ব স্বকীয়তার একটি বড় উদাহরণ সিলেটি নাগরী লিপি। বাংলা ভাষায় বাংলা বর্ণমালার পাশাপাশি আরেকটি বর্ণমালা হচ্ছে সিলেটি নাগরী লিপি। আমাদের ঐতিহ্যঘন এই সম্পদকে সুরক্ষা, পঠন-পাঠনের এবং এ বর্ণে মুদ্রিত পুঁথি সাহিত্যের প্রসার ও উন্নয়নে সিলেটি নাগরী লিপির সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। লিপিটির চর্চা ও গবেষণা হলে অনাবিষ্কৃত অনেক পুঁথি উদ্ধার সম্ভব; যার মাধ্যমে আমাদের ইতিহাস ঐতিহ্য নতুন করে বিনির্মাণ হবে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩০৯ তম সাহিত্য আসরে সিলটি ল্যাংগুয়েজ ডট নেট-এর সহযোগিতায় ‘ছিলটি নাগরী চর্চা ও ভবিষৎ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কণ্ঠশিল্পী ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী একথা বলেন।
মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সোমবার (২ জুন) রাতে সাইক্লোনের সহ-সভাপতি ঔপন্যাসিক আলেয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন যুক্তরাজ্যের ছিলটি নাগরীপ্রেমী মোহাম্মদ মামুনুল ইসলাম।
অনুষ্ঠানে মৃল প্রবন্ধ পাঠ করেন সাইক্লোন সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো চিফ সেলিম আউয়াল।
সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাসলিমা খানম বীথি’র সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও ব্যাংকার মোশতাক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের জিডিএম জাবেদ আহমদ, কবি মুহিত চৌধুরী, সাইক্লোনের সাধারণ সম্পাদক প্রভাষক ইশরাক জাহান জেলী।
অনুষ্ঠানে সিলেটি গান পরিবেশন করেন কবি ছয়ফুল আলম পারুল, গীতি কবি ওমর ফারুক, নাসরিন সুলতানা এবং লেখা পাঠ করেন কবি কামাল আহমদ, জুবের আহমদ সার্জন, ছড়াকার আব্দুস সামাদ।
পুরো অনুষ্ঠানটি শিল্পী অচিনপুরী নিজের লেখা গান পরিবেশন করে মাতিয়ে তুলেন।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed