সিলেট নগরীর জলাবদ্ধতা পরিদর্শনে বাসদ নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ ১ জুন রবিবার নগরীর বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।
জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিলেট জেলা নেতা উজ্জ্বল রায়, জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক মনজুর আহমদ প্রমূখ।
জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীর জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। সিলেট নগরীতে অতীতে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও দুর্নীতি-লুটপাট, অপরিকল্পিত নগরায়ন-উন্নয়নের কারণে জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়নি। তাছাড়া শাসক গোষ্ঠীর প্রশ্রয়ে জলাশয় দখল-ভরাট, পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ জলাবদ্ধতারও কারণ। নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীর জলাবদ্ধতায় জনদুর্ভোগের দায় সিটি কর্পোরেশন সহ অন্যান্য প্রতিষ্ঠান কোনভাবেই এড়াতে পারেন না।
নেতৃবৃন্দ, নগরীর জলাবদ্ধতা ও সিলেট অঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে ৪ জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed