সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাম্মণবাড়িয়ায় নিয়ে বিক্রি করতেন তারা। এই চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার একটি দল ভোর সোয়া ৫টার দিকে ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা শ্যামলিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে মো. আজিজুল ইসলাম (২৯), সামছুজ্জামানের ছেলে আবুল কালাম (৩২), পরেশ দাসের ছেলে প্রণয়ন দাস (২৬), বদিউজ্জামানের ছেলে সাইফুজ্জামান (৩২), মৃত আবুল বাহারের ছেলে মো. রেজাউল করিম (২৯), প্রাণ কমল চৌধুরীর ছেলে লোটন চৌধুরী (৩৩)।
এ সময় তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তারা সবাই দীর্ঘদিন ধরে সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাম্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে (নং ৪৬, ২৭/০৫/২৫) মঙ্গলবার আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি মো. সাইফুল ইসলাম।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed