কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজী এ ঘটনা ঘটে।
নিহত তানভীর (০৩) কবিরাজী গ্রামের মো. সায়েদ মিয়ার ছেলে।
রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া জানান, সবশেষ সকালে বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে আম খেয়েছিল তানভীর। তারপর ঘর থেকে বেরিয়ে গেলে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশে পুকুর ঘাটে তাঁর মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। এরপর উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন।
তাছাড়া পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed