সিলেটের পতিত জমি চাষের আওতায় আনয়নে করণীয় বিষয়ে মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, কৃষি সেক্টর উন্নয়নের বাতিঘর। এতে রয়েছে জাতির অবারিত সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে কৃষি ক্ষেত্রে সকল প্রযুক্তির ব্যাবহার নিশ্চিত করতে হবে। আমাদের সকলের এদেশ, প্রাণের বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে দেশে ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে, জনসংখ্যাকে জনসম্পদে পরিনত করতে হবে।
তিনি বলেন, সিলেট অঞ্চলে আবাদযোগ্য ও পতিত জমি চাষের আওতায় আনয়নের লক্ষ্যে সমস্যাসমূহ চিহ্নিত করে ফসল উৎপাদন ও শস্যের নিবিড়তা বাড়াতে হবে। সেচ ব্যবস্থাপনা উন্নয়ন এবং সম্ভাবনাময় ফসল উৎপাদনের জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে ।বর্তমান সরকার কৃষিকে সবোর্চ্চ গুরুত্ত দিয়ে সকল বিভাগের উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সিলেট অঞ্চল খাদ্যে উদ্বৃত্ত ও সিলেট অঞ্চলে যান্ত্রিকীকরণ কৃষিতে বিপ্লব নিয়ে এসেছে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য কৃষি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
শনিবার (২৪ মে) দুপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা কর্তৃক নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগের পতিত জমি চাষের আওতায় আনয়নে করণীয় বিষয় সম্পর্কে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উপপরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) মহঃ মোফাকখারুল ইসলাম, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষক প্রতিনিধি আব্দুল করিম,গীতা পাঠ করেন এসএএও সুমন ঘোষ।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক মোঃরকিব উদ্দিন।
মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে সিলেট ‘অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি),বাংলাদেশ কৃষি গবেষণা (বারি), কৃষি তথ্য সার্ভিস,বীজ প্রত্যয়ণ এজেন্সী (এসসিএ), বিনা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যৎ উন্নয়ন বোর্ড এর কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কৃষকগণ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভা শেষে সিলেটের বিভিন্ন উপজেলার শ্রেষ্ঠ কৃষকদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে চা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগানের ভিতরের একটি ছড়াRead More
সিলেটে বাঁশ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সদর উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্রRead More



Comments are Closed