জকিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম সিরাই (৭০) উত্তর কসকনকপুর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদ (২৩) কে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে নিহত সিরাজুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই বাবুল আহমদের কয়েকদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি বাড়ির উঠানে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে বিরোধ তুঙ্গে উঠে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে নিহত সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগমের সঙ্গে দেবর বাবুল আহমদের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তখন সিরাজুল ইসলাম এগিয়ে আসলে বাবুল আহমদ ও তার ছেলে হাকিম আহমদ সিরাজুল ইসলামকে কিল-ঘুষি মারেন। তখন তিনি অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিক সিরাজুল ইসলামের প্রাথমিক চিকিৎসা করানোর জন্য স্থানীয় পল্লী চিকিৎসক ময়না চন্দ্রকে বাড়িতে আনা হলে তিনি সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে দুই পরিবারের হাতাহাতিতে সিরাজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। বৃদ্ধ নিহতের ঘটনায় তার ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে দুজনের নামোল্লেখ ও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed