শমশেরনগরে সরকারি জমি দখল করে দোকানপাঠ, পানি প্রবাহের নালার মুখ বন্ধ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা বিদ্যালয় এর বিপরীতে সরকারি রাস্তার জমি দখল করে দোকানপাঠ করা হয়েছে। নালার মুখে ময়লা আবর্জনার স্তুপ জমে বন্ধ করায় ঝিলের পানি প্রবাহের বিঘ্ন ঘটছে। বর্ষায় জলাবদ্ধতা হয়ে আবাসিক এলাকায় পানি উঠার আশংকা করছেন স্থানীয়রা।
শমশেরনগর বাজারের ভানুগাছ রোডে হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের বিপরীতে রাস্তার সরকারি জমি দখল করে প্রায় ১৫/২০ বছর ধরে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি দোকান। ফলে সাধারণ পথচারী চলাচলের রাস্তা বন্ধ সহ পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করছে।
আলাপকালে স্থানীয় এলাকাবাসী জানান, কালিবাড়ি মার্কেটের বিপরীতে চা বাগান ঝিলের সীমানা প্রাচীরের বাহিরে গত ১০/১৫ বছর আগে কিছু প্রভাবশালী ব্যক্তি রাস্তার সরকারি জমি দখল করে সেখানে দোকান স্থাপন করে। পরে এসব দোকান সিকিউরিটির টাকা নিয়ে ভাড়া দিয়েছেন। এভাবে পর্যায়ক্রমে রাস্তার সরকারি জমিতে একটি ভলকেনাইজিং, ২টি রেস্তোরাঁ, ২টি স্টেশনারী দোকান, সাইকেল মেকারের দোকান, সিএনজি অটোরিকশা চালক সমিতি, মাইক্রোবাস (লাইটেস) চালক সমিতি ও ট্রাক, পিকআপ চালক সমিতির অফিস স্থাপন করা হয়। এ পথে সরকারী অনেক কর্মকর্তা ও সড়ক জনপথ বিভাগের কর্মকর্তারা যাতায়াত করলেও এসব স্থাপনা উচ্ছেদে কোন পদক্ষেপ নেন না।
অপরদিকে দখলকৃত জমির পিছনে শমশেরনগর কাঁচা বাজারের ময়লা আবর্জনা ফেলে চা বাগানের ঝিলের পানি প্রবাহের নালার মুখ বন্ধ হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে ময়লা আবর্জনা ফেলা হয়। ময়লা আবর্জনায় নালার মুখ বন্ধ হওয়ায় মাছ বাজারসহ বাসা বাড়ির ময়লা কালো পানি রাস্তার উপরে চলে আসছে। ফলে এসব ময়লা পানি মাড়িয়ে চলাচলে এ এলাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছে।
শমশেরনগর-কমলগঞ্জ সড়কের আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল ও হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী চা বাগানের ঝিল। প্রতিদিন ময়লা আবর্জনা ফেলে এ ঝিলের পানি প্রবাহের দেয়ালের বাহিরের ও ভিতরের নালার মুখ বন্ধ হয়ে গেছে। টানা কয়েক মাস খরা ও অনাবৃষ্টি থাকায় ঝিল শুকিয়ে যায়। তবে দেয়ালের বাহিরের অংশ দিয়ে মাছ বাজারসহ আবাসিক এলাকার বাসা বাড়ির ময়লা পানি প্রবাহিত হয়। নালার মুখ বন্ধ থাকায় বাজারের নালার কালো ময়লা পানি এখন রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে থাকে। এ অবস্থায় এ পথে চলাচলকারী স্কুল কলেজের শিক্ষার্থী, মসজিদের মুসল্লী ও সাধারণ মানুষজন ময়লা পানি মাড়িয়ে চলাচল করছেন। অনেক সময় এ পথে চলাচলকারী দ্রুতগামী যানবাহনের চাকায় ময়লা পানি মানুষজনের গায়ে ছিটকে পড়ে।
শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলী বলেন, বাজারের ময়লা আবর্জনা ফেলে ঝিলের পানি প্রবাহের নালার মুখ বন্ধ করা হয়। চা বাগানের বিভিন্ন টিলার বৃষ্টির পানি নেমে এ নালা দিয়ে প্রবাহিত হয়। এখন নালার মুখ না খুলে দিলে ঝিলের জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চা প্লান্টেশন এলাকায় পানি প্রবেশ করবে।
শমশেরনগর বাজার ইজারাদার আসাইদ মিয়া বলেন, তিনি মাত্র কয়েকদিন হয়েছে বাজারের দায়িত্ব নিয়েছেন। আগের ইজারাদার নালা নিয়মিত পরিষ্কার না করায় ময়লা আবর্জনায় পানি প্রবাহ বন্ধ হয়ে যায়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এ সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই-একদিনের দিনের ভিতরে এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
বড়লেখায় বিষপানে চা-শ্রমিক নারীর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমনভাগ চা-বাগানে বিষপানে দীপ্তি বাক্তি (৪৫)Read More
মৌলভীবাজারে আট মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম আট মাসে ৮৩০Read More



Comments are Closed