কমলগঞ্জে ২টি সিএনজি অটোরিক্সা চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ২টি সিএনজি অটোরিক্সার চুরির খবর পাওয়া গেছে। চোরচক্র একটি সিএনজি নিয়ে গেলেও অপর সিএনজি’টি রাস্তায় ফেলে গেছে।
মঙ্গলবার (২০ মে) ভোর রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. শিপু মিয়ার সিএনজি (রেজি: মৌলভীবাজার থ-১২/১৪১) ও লক্ষ্মীপুর গ্রামের মো. সুলতান আলীর সিএনজি (রেজি: মৌলভীবাজার থ-১৩/১৬৬৭) চুরি হয়।
চোরচক্র মো. শিপু মিয়ার সিএনজিটি নিয়ে গেলেও মো. সুলতান মিয়ার সিএনজি তার বাড়ি থেকে প্রায় অর্ধ কিঃমিঃ দুরে ফেলে গিয়েছে। মো. শিপু মিয়া এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে গাড়ির মালিক মো. শিপু মিয়া জানান, সিএনজিটি গত সোমবার রাতে বাড়িতে এনে গ্যারেজে রাখি। প্রতিদিনের মত এইদিনও রাত সাড়ে ৩টা পর্যন্ত সিএনজিটি পাহারা দিয়ে ঘুমিয়েছি। পরদিন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যারেজে সিএনজি নেই। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।
অপর জিএনজি চালক মো. সুলতান আলী বলেন- প্রতিদিনের মত সোমবার রাতে সিএনজি’টি বাড়িতে এনে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি সিএনজি’টি নেই। কিছুক্ষণ পর খবর পাই সিএনজি’টি আমার বাড়ি থেকে প্রায় অর্ধ কিঃমিঃ দুরে রাস্তার মধ্যে পড়ে আছে। সেখানে গিয়ে দেখি গাড়ির ওয়ারিং খোলে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, শিপু মিয়া নামক একব্যক্তির কাছ থেকে একটি সিএনজি চুরির লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তাঁর বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিএনজি’টি উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া আর কোন অভিযোগ পাইনি।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed