গোয়াইনঘাটে কৃষক তেরা মিয়া হত্যায় ৩ ভাইয়ের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কৃষক তেরা মিয়া (৩০) হত্যা মামলার রায়ে তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক ঝলক রায় এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল হাওরের আব্দুল কাদির, আব্দুল নূর ও আব্দুল জলিল।
এজাহার সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদিরের জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আব্দুল কাদিরের ভাইয়েরা সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তেরা মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। আহত তেরা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই হত্যার ঘটনায় নিহতের বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম পাঁচ ভাইকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
২০১১ সালের ১০ এপ্রিল মামলার বিচারকার্য শুরু হয়। মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্য প্রদান করেন।
রায়ে অপর দুই ভাই আব্দুল শুক্কুর ও রহমত উল্লাহকে খালাস দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. খালেদ আহমদ। তিনি জানান, রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed