মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে গিয়াস উদ্দিন নামে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৮ মে) রাতে মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই রানা, এএসআই সাইদুর সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার একটি মাদক মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।
সে মৌলভীবাজার সদর উপজেলার দিশালোক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed