গোলাপগঞ্জে ফাহিম হত্যা, দুই ছেলেসহ মা কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে ফাহিম আহমদ নামের এক যুবককে হত্যার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার (৯ মে) গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারোকোট গ্রামের মো. জিলাল উদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম, তার ছেলে এবং প্রধান অভিযুক্ত সাঈদ আহমদ (২৩) ও মাহিদ আহমদ (১৯)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোলাপগঞ্জ থানার এসআই আবু সাঈদ।
প্রসঙ্গত, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ৩০ এপ্রিল মধ্যরাতে পশ্চিম বারোকোট গ্রামের মাওলানা আবদুল আলিমের ছেলে ফাহিম আহমদ ছুরিকাহত হন। সাঈদ আহমদ ও পরিবারের লোকজন তাকে ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আবদুল আলিম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed