ফেঞ্চুগঞ্জে ছাত্রদলনেতা শাওনের মৃত্যুতে খান জামালের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, দলের দুঃসময়ের পরিক্ষিত নেতৃত্ব মাহবুবুর রহমান শাওন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
আজ শনিবার এক শোকবার্তায় তিনি বলেন ছাত্রদল নেতা মাহবুবুর রহমান শাওন এর মৃত্যুতে দল ও তার পরিবারের যে ক্ষতি হয়েছে তা পুরন হবার নয়। শাওন একজন দেশপ্রেমিক, দলপ্রেমিক ও সাচ্চা ঈমানদার সংগঠক ছিলো। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথে গুলিবিদ্ধ হয়েছে, ফেরারি জীবন যাপন করছে কিন্তু আদর্শচুত্য হয়নি।
শোকবার্তায় আব্দুল আহাদ খান জামাল বলেন শাওনের সাথে ব্যক্তিগত সুখ দুঃখের অনেক স্মৃতি এখন ভীষণ পীড়া দিচ্ছে।
শোকবার্তায় তিনি মরহুম মাহবুবুর রহমান শাওন এর আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed