রাষ্ট্রদূত মুশফিকের বাবার মৃত্যুতে সিলেট স্বেচ্ছাসেবক দলের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আবদুল মুছাওয়ীর আনসারীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ।
শুক্রবার এক শোকবার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, “আবদুল মুছাওয়ীর আনসারী এর মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। সৎ, সজ্জন ও ধার্মিক মানুষ হিসেবে তাকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম আবদুল মুছাওয়ীর আনসারীকে জান্নাত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed