সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র রাজনৈতিক সহচর, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সিলেট-১ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম খন্দকার আব্দুল মালিক এর ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ উনার আত্মার মাগফিরাত কামনায় এতিমখানায় ১০০ ছাত্র নিয়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে ) জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল এর উদ্দোগে নগরীর এয়ারপোর্ট বাইশটিলা এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন উক্ত এতিমখানা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমদ মাসুদ। দোয়ার পর দুপুরের খাবারের আয়োজন করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেল, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী স্বপন, উক্ত মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা নুরুল ইসলাম, হাফিজ মাওলানা কবির আহমদ, শ্রমিক নেতা হিরো আহমদ প্রমূখ।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed