Main Menu

সিলেট ওসমানী হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে রেখে স্বামী পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত নারীর নাম সাজেদা বেগম (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বশির মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ- স্বামী ও শাশুড়ি নির্যাতন করে ওই নারীকে মেরে ফেলেছেন।

সাজেদার ভাই আঙ্গুর মিয়া বলেন- ‘বশিরের সঙ্গে আমার বোনের ১৫ বছর আগে বিয়ে হয়। বিবাহিত জীবনে আমার বোনকে অনেকবার স্বামী ও শাশুড়ি মিলে নির্যাতন করেছেন। সর্বশেষ গতকাল (বুধবার) দিনভর নির্যাতন করেন তারা। পরে আমার বোনের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেলে রাত আটটার দিকে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা গেলে আমার বোনের লাশ ফেলে রেখে স্বামী পালিয়ে গেছেন। ময়না তদন্ত শেষে আমরা লাশ নিয়ে বাড়ি যাচ্ছি। দাফনের পর থানায় মামলা দায়ের করবো।

 

Share





Related News

Comments are Closed