Main Menu

খালেদা জিয়ার আগমন রাজনীতিতে নতুন গতি আনবে : কাইয়ুম চৌধুরী

বৈশাখী নিউজ ডেস্ক: চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

গত মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমির প্রেরিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দেশনেত্রীর প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে অবস্থান নেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দরে উপস্থিত থেকে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বেগম জিয়া নিজের সিদ্ধান্তেই দেশে ফিরেছেন। এটি রাজকীয় প্রত্যাবর্তন নয়—গণমানুষের নেত্রী গণমানুষের কাছেই ফিরেছেন।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়ার আগমন রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তার মেঘ জমেছে, তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতায় সেই মেঘ কেটে যাবে বলে আমরা বিশ্বাস কর…

Share





Related News

Comments are Closed