বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্না আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রতুলীবাজারে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
এই ঘটনায় মোটরসাইকেল আরোহী রাজু আহমদ ও পথচারী প্রণজিত গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত মুন্না উপজেলার বড়থল গ্রামের ফয়জুল হকের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মোটরসাইকেলে রাজু আহমদ ও মুন্না আহমদ আজিমগঞ্জ থেকে রতুলীবাজারের দিকে আসছিলেন। তারা রতুলীবাজার এলাকায় পৌঁছামাত্র পথচারী প্রণজিত রাস্তা পার হচ্ছিলেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী রাজু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সেলুনের দোকানের পিলারের সাথে ধাক্কা খান। এতে রাজুর সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী মুন্না আহমদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রাজু আহমদ ও পথচারী প্রণজিত। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও দুজন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত যুবকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed